Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Calcutta High Court: এজি না থাকায় মামলার শুনানি হচ্ছে না, মনে করছে হাই কোর্টের প্রধান বিচারপতি

Calcutta High Court
Calcutta High Court

 

কলকাতা, ১১ ডিসেম্বর : ১০০ দিনের কাজ নিয়ে জনস্বার্থ মামলার শুনানি হচ্ছে না। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) পদ ফাঁকা থাকার কারণেই এমনটা হচ্ছে বলে মনে করেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

তিনি জানান, মনে হচ্ছে রাজ্যের এজি নেই বলে সমস্যা হচ্ছে। যাই হোক, রাজ্যের কৌঁসুলি (গর্ভর্মেন্ট প্লিডার)-কে বিষয়টি অবগত করা হোক। অন্য আইনজীবী বা বিকল্প ব্যবস্থা নেওয়া হোক রাজ্যের পক্ষ থেকে।

গত ১০ নভেম্বর প্রবীণ আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় রাজ্যের এজি পদ থেকে ইস্তফা দেন। তার পর থেকে ওই পদটি ফাঁকা পড়ে রয়েছে। সোমবার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, ১০০ দিনের বকেয়া টাকা আটকে রয়েছে। এর ফলে যাঁরা কাজ করেছেন, তাঁরা মজুরি পাচ্ছেন না। আদালত আগে নির্দেশ দিয়েছিল। কিন্তু এখন শুনানি হচ্ছে না। মামলাটির দ্রুত শুনানি করা হোক। কারণ, গরিব মানুষ কাজ করে টাকা পাচ্ছেন না।


You might also like!