
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি : রবিবাসরীয় সকালে টালিগঞ্জ রোডে খালের ধার থেকে যুবকের মৃতদেহ উদ্ধার । চারু মার্কেট থানা এলাকার এই ঘটনায় মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ।
চারু মার্কেট থানা সূত্রের খবর, নিহত যুবকের নাম আকাশ শীল। বয়স ২৫ বছর। তিনি স্থানীয় কামারপাড়া এলাকার বাসিন্দা। ওই খালের পাড়ে আজ সকালে দেহটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে চারু মার্কেট থানায় খবর দেন। পুলিশ আসে তদন্তের জন্য। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রের খবর, যেখানে দেহ পড়েছিল সেখানে বেশ কিছু ইঞ্জেকশনের সিরিঞ্জ ছিল। তবে, যুবকের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। এর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
