Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Terrible accident in Thakurpukur: ঠাকুরপুকুরে ভয়ঙ্কর দুর্ঘটনা, পরপর তিনটি গাড়িকে পিষে দিল বাস, আহত অন্তত ১৫ জন

Treble accident in Thakurpukur (File Picture)
Treble accident in Thakurpukur (File Picture)

 

কলকাতা, ৬ নভেম্বর: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা বেহালার ঠাকুরপুকুরে । সোমবার সকালে ব্যস্ত সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় ২৩৫ নম্বর রুটের একটি যাত্রীবাহী বাস। পিছনেই ছিল একটি লাক্সারি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে সেও ওই বাসের পিছনে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ১৫ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক ফল ব্যবসায়ী। তাঁর অবস্থা আশঙ্কাজনক। দুটি বাসেরই সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় ব্যাপক যানজট।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ২৩৫ নম্বর রুটের একটি বাস তারাতলা থেকে পৈলানের দিকে যাচ্ছিল। ঠাকুরপুকুর ৩ এ বাসস্ট্যান্ডের কাছে আচমকাই ওই বাসের পিছনে একটা লাক্সারি বাস এসে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যাত্রীবাহী বাসটি। সামনে থাকা একটি প্রাইভেট গাড়ি ও একটি পুলিশের গাড়িকে ধাক্কা মারে বাসটি। তারপর ডিভাইডারে উঠে পড়ে।রাস্তার ধারে একজন ফল ব্যবসায়ী ছিলেন। সেখানে একজন ব্যক্তি ফল কিনছিলেন। বাসের ধাক্কায় তাঁরা গুরুতর আহত। রাস্তায় অনেকটা দূরে ছিটকে পড়েন। বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন তিনি। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ওই এলাকাই কালীপুজোর প্যান্ডেল বাঁধার কাজ চলছিল। সেখানেও বেশ কয়েকজন ছিলেন। তাঁরাও আহত হন। এখনও পর্যন্ত ১৫ জনের আহত হওয়ার খবর মিলেছে। ২৩৫ নম্বর বাসের ১০-১২ জন যাত্রীও আহত। দুটি বাসেরই সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় ব্যাপক যানজট।

You might also like!