kolkata

3 years ago

Suicide: সোদপুরে পাঁচতলা থেকে ঝাঁপ কিশোরীর, চিকিৎসাধীন কলকাতার হাসপাতালে

teenage girl try to commit suicide
teenage girl try to commit suicide

 

কলকাতা, ১৩ ডিসেম্বর : উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরে পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক কিশোরী। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পিয়ারলেস নগর আবাসনে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই কিশোরী ইউটিউবার হিসেবে বেশ পরিচিত। এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে সোদপুর পিয়ারলেস নগর আবাসনের পাঁচ তলা থেকে ঝাঁপ দেয় ওই কিশোরী। সে আত্মহত্যার চেষ্টা করে বলে দাবি করছেন বেশ কয়েক জন স্থানীয় বাসিন্দা। গুরুতর আহত ওই কিশোরীকে তড়িঘড়ি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা। কিন্তু তার শারীরিক পরিস্থিতি আরও খারাপ হওয়ায় কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কেন আত্মহত্যার চেষ্টা করল ওই কিশোরী, তা জানার চেষ্টা করছে পুলিশ।

You might also like!