
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নদিয়ার মেধাবী ছাত্র স্বপ্নদীপ কুণ্ড। অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু হঠাৎ-তাতে ছন্দ পতন ঘটল, বুধবার রাতে হোস্টেল বিল্ডিং-র নিচে স্বপ্নদীপের রক্তাত্ব নিথর দেহ পাওয়া যায়। পুলিশের প্রাথমিক ধারনা ছিল স্বপ্নদীপ আত্মহত্যা করেছে তবে স্বপ্নদীপের বাবা হোস্টেল আবাসিকদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন শুক্রবার।
স্বপ্নদীপের মৃত্যু নিয়ে না না তথ্য সামনে আসছে, উঠেছে না না প্রশ্নও। মৃত্যুর রাতে মাকে ফোনে কেন স্বপ্নদীপ জানিয়েছিল যে সে চাপে আছে, তা এখনও অজানা। তবে একের পর এক উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। চলছে মৃত্যুর কারণ নিয়ে কাঁটাছেঁড়া।এসবের মাঝে বৃহস্পতিবার গভীর রাতে স্বপ্নদীপের বাবাকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দেন পাশে থাকার ও পর্যাপ্ত তদন্তের। কেউ দোষী প্রমাণিত হলে তাঁকে শাস্তি দেওয়ার আশ্বাসও দেন তিনি। এদিকে এদিনই বিশ্ববিদ্যালয়ের তরফে হস্টেল সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।
নতুন এই নির্দেশিকায় বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রদের মেইন হস্টেল থেকে অবিলম্বে সরানো হচ্ছে নতুন বয়েজ হস্টেলে। এর পাশাপাশি স্পষ্টভাবে বলা হয়েছে, হস্টেলে যাদবপুরের প্রাক্তনী বা বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা উড়িয়ে কেউ প্রবেশ করলে সুপারিনটেন্ডেডকে তাদের নাম জমা দিতে হবে সঙ্গে সঙ্গে। এদিকে স্বপ্ননীলের মৃত্যু নিয়ে যাদবপুরের কাছে রিপোর্ট তলব করেছে ইউজিসি। আজ অর্থাৎ শুক্রবার বৈঠকে বসবে অ্যান্টি ব়্যাগিং স্কোয়াড। এদিকে বাংলা বিভাগের অধ্যাপকদের জরুরি তলব করেছেন আচার্য তথা রাজ্যপাল।
