Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 month ago

NRS Incident: পিত্তথলির বদলে অ্যাপেনডিক্সে অস্ত্রোপচার! এনআরএস কাণ্ডে রোগীর খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

Chief Minister assures help for Gopal's treatment
Chief Minister assures help for Gopal's treatment

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দিন কয়েক আগেই কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পিত্তথলির বদলে অ্যাপেনডিক্স অস্ত্রোপচারের অভিযোগ প্রকাশ্যে আসে। বিষয়টি সামনে আসার পর রোগী গোপাল পোড়েলের সঙ্গে ফোনে যোগাযোগ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তর। গোপালের দাবি, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তাঁকে জানানো হয়েছে, চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের বিষয়ে মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন। পাশাপাশি, বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথিপত্রও চেয়ে পাঠানো হয়েছে। 

পূর্ব কলকাতার বেলেঘাটার প্রান্তিক পরিবারের বাসিন্দা গোপাল পোড়েল (৪৭)। একশো দিনের কাজ করেন গোপালবাবু। বেশ কয়েকদিন ধরে পেটের ডানদিকে ব্যথা ছিল। আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে পিত্তথলিতে পাথর। গোপালবাবুর অভিযোগ, নীলরতন সরকার মেডিক্যাল কলেজে তাঁর গলব্লাডার স্টোন অস্ত্রোপচারেরই কথা ছিল। সার্জারি বিভাগে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাও হয়। কিন্তু ভুলবশত তাঁর অ্যাপিনডিক্স-এর অস্ত্রোপচার করে দেওয়া হয়। ঘটনাটি জনসমক্ষে আনেন গোপালবাবুর এলাকার বিধায়ক কুণাল ঘোষ। এরপর তাঁকে গলব্লাডার স্টোন অপারেশনের জন্য ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। ঘটনাটি জানার পরই রিপোর্ট তলব করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। মঙ্গলবারই অবশ্য এনআরএস-এ চিকিৎসা বিভ্রাটের অভিযোগ উড়িয়ে দেন তিনি।

বিষয়টা জানার পরই মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে কথা বলা হয় বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে। এরপর যোগাযোগ করা হয় গোপালবাবুর সঙ্গেও। তিনি বলেন, “আর্থিকভাবেও আমি নিঃস্ব। এই পরিস্থিতিতে মাননীয় কুণাল ঘোষ আমার জন্য দরবার করেছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমায় সাহায্য করার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে যে, আমাকে আর্থিক সাহায্যের বিষয়ে মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন। বেসরকারি হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথিপত্রও চেয়ে পাঠানো হয়েছে।” 

You might also like!