kolkata

2 years ago

Sukanta Majumdar: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় তোপ সুকান্তর

Sukanta Majumdar (File Picture)
Sukanta Majumdar (File Picture)

 

কলকাতা, ১১ আগস্ট : সদ্য যাদবপুরে ভর্তি হওয়া পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে তোপ দাগলেন বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

টাইটারে তিনি লিখেছেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষাক্ষেত্রে সত্যিকারের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। মমতা ব্যানার্জি র‌্যাগিংয়ের মতো জঘন্য অপরাধ নির্মূল করতে ব্যর্থ হয়েছেন। এটা পশ্চিমবঙ্গ সরকারের লজ্জা। স্বপ্নদীপ কুণ্ডুর পরিবারের সঙ্গে আমার গভীর সমবেদনা রইল।“

অপর টুইটে লিখেছেন, “প্রশাসনিক মদত ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিএমসিপি, এসএফআই, ডিএসএফ-এর মত ছাত্র সংগঠনগুলো কোনও দিন র‍্যাগিং এর মত ঘৃণ্য অপরাধ চালাতে পারে না, স্বপ্নদীপকে নিজের প্রাণ দিয়ে তার মূল্য দিতে হলো...আমি তার পরিবারকে সকল প্রকার আইনী সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছি..এই দুঃখের মুহূর্তে তাদের পাশে আছি।“


You might also like!