kolkata

2 years ago

IRCTC services: হঠাৎই স্তব্ধ আইআরসিটিসি পরিষেবা, সাইট ও অ্যাপে টিকিট অমিল

Sudden shutdown IRCTC services
Sudden shutdown IRCTC services

 

কলকাতা, ২৫ জুলাই: আইআরসিটিসি সাইট ও অ্যাপে অমিল ট্রেনের টিকিট। অনেকটা সময় কেটে গেলেও এখনও পরিষেবা স্বাভাবিক না হওহয়ায় মঙ্গলবার সকালে আইআরসিটিসি-র তরফে টুইট করতে বাধ্য হয়।

টুইটে বলা হয়েছে, প্রযুক্তিগত কারণের জন্যে টিকিট বুকিং পরিষেবা পাওয়া যাচ্ছে না।আমাদের প্রযুক্তিগত দল সমস্যার সমাধান করছে। সমস্যা ঠিক হওয়ার সাথে সাথে আমরা অবহিত করব’। তবে প্রযুক্তিগত এই সমস্যার জন্য বিপাকে পড়েন অসংখ্য রেলযাত্রী।

মঙ্গলবার রাতে রেলের টিকিট বুকিং পরিষেবা কিছুক্ষণ বন্ধ থাকবে বলে আগেই জানানো হয়েছিল। রেলের সংরক্ষণ সংক্রান্ত সফটওয়্যারের রক্ষণাবেক্ষণের কারণে রাত ১১ টা ৪৫ মিনিট থেকে রাত ২ টো ৩০ মিনিট পর্যন্ত অনলাইনে পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, পূর্ব-উপকূলীয় রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল, উত্তর-মধ্য রেল, দক্ষিণ-পূর্ব-মধ্য রেলের টিকিট কাটা যাবে না বলে জানানো হয়। তবে সকালেই টিকিট বুকিং করতে না পেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে অনেক যাত্রীই অভিযোগ করতে থাকেন যে, আইআরসিটিসির ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট কাটতে পারছেন না। পরবর্তীতে কেউ আইআরসিটিসির ওয়েবসাইটেই ঢুকতে পারছিলেন না। বরং ওয়েবসাইটে ঢোকার সময় একটি সংক্ষিপ্ত বার্তায় বলা হয়, ‘ডাউনটাইম মেসেজ: রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য ই-টিকেটিং পরিষেবা মিলছে না। দয়া করে কিছুক্ষণ পরে চেষ্টা করেন। টিকিট ক্যানসেল করা এবং টিডিআর ফাইলের জন্য কাস্টমার কেয়ার নম্বর 14646, 0755-6610661 & 0755-4090600-তে ফোন করুন। অথবা etickets@irctc.co.in-তে মেল করুন। এরপরই আইআরসিটিসি-র তরফে টুইট করে জানানো সমস্যার কথা।


You might also like!