Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Shuvendu Adhikari: কালীঘাটের কাকুকে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর

Shuvendu Adhikari (File Picture)
Shuvendu Adhikari (File Picture)

 

পূর্ব মেদিনীপুর, ১০ নভেম্বর: “ভাইপোর কাকুকে এখনই দিল্লি নিয়ে যাওয়া উচিত, তখনই সব পেট থেকে বেরিয়ে যাবে।’' শুক্রবার নন্দীগ্রাম দিবসের অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র আড়াই মাসের ওপর এসএসকেএম হাসপাতালে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, ইডি-র জেরা এড়াতে তিনি রাজ্য সরকারের সহযোগিতায় ওভাবে ঘাপটি মেরে আছেন।

কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুন পরীক্ষা নিয়ে কয়েকদিন ধরে তরজা চলছে। অবশেষে মেডিক্যাল বোর্ড গঠন করেছে এসএসকেএম। সেই কটাক্ষ করে শুভেন্দু। তিনি শুক্রবার বলেন, '‘চুলের মুঠি ধরে ওঁকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া উচিত।“

কামারহাটি পুরসভার পরিষেবা নিয়ে তরজায় জড়িয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় ও বিধায়ক মদন মিত্র। সৌগতবাবুকে বেনজির আক্রমণ করেছেন মদন। এই নিয়ে এদিন মুখ খুলেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুবাবু বলেন, 'এই নিয়ে কথা বলতে চাই না। সৌগত রায়ের দেহে সোডিয়াম-পটাশিয়াম কম। আর মদন মিত্র নথিভুক্ত মাতাল। ২০২১ সালের ভোটের আগে নন্দীগ্রামে এসে চ্যালেঞ্জ করেছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায় হারলে হাতের পাঞ্জা কেটে ফেলবেন। কিন্তু ওঁর হাত এখনও অক্ষত রয়েছে।'


You might also like!