Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Subvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের সমালোচনায় শুভেন্দু

Mamata Banerjee - Suvendu Adhikari (File Picture)
Mamata Banerjee - Suvendu Adhikari (File Picture)

 

কলকাতা, ১২ সেপ্টেম্বর  : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শুভেন্দুবাবু ‘এক্স’-এ লিখেছেন, “ভাইপো ও দুবাই যায়, পিসিমণি ও দুবাই যান! কে জানে! কি মধু রয়েছে দুবাইয়ে?

যাই হোক ১১ দিনের জন্য বিদেশ সফরে যাচ্ছেন। খুব ভালো কথা, আগামী ১১ দিন পশ্চিমবঙ্গের মানুষ আপনার আবোল তাবোল কথা বার্তা থেকে একটু বিশ্রাম পাবে।তবে করদাতাদের টাকায় ১১ দিন দুবাই-মাদ্রিদ ইত্যাদি শুধু বেড়িয়ে আসলে চলবে না। আপনার ভ্রমণ বিলাস থেকে যদি পশ্চিমবঙ্গের জন্য গঠনমূলক কিছু উৎপন্ন না হয়, তবে বিধানসভায় কড়ায়-গন্ডায় বুঝে নেবো, ঠিক যেমন 'পশ্চিমবঙ্গ দিবস' আলোচনার দিন বুঝে নিয়েছিলাম।”

প্রসঙ্গত, এদিন সকালে একদল পারিষদকে নিয়ে দুবাই ও মাদ্রিদ সফরে যান মুখ্যমন্ত্রী। বিদেশযাত্রায় তিনঘণ্টা দেরি হয়ে যায় ৷ মঙ্গলবার সকালে কলকাতা থেকে দুবাই যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর৷ কিন্তু সরকারি তরফে জানা যায় যে বিমানে নির্ধারিত সময় যাত্রা শুরু হয়নি ৷ দেরি হয়ে যায় প্রায় তিনঘণ্টা।

You might also like!