kolkata

3 years ago

Subhaprasanna comments about " The Kerala Story" : 'পানি-জল' বিতর্কের পর ফের মমতার উল্টো পথে শিল্পী শুভাপ্রসন্ন

Subhaprasanna comments about " The Kerala Story" (File Picture)
Subhaprasanna comments about " The Kerala Story" (File Picture)

 

লকাতা, ৯ মে  : ‘পানি-জল’ বিতর্কের পর ফের মমতার উল্টো পথে হাঁটলেন শুভাপ্রসন্ন ভট্টাচার্য। ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার মুখ্যমন্ত্রীর নির্দেশকে ‘বেঠিক’ বললেন শিল্পী।

রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর ওই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও দলগত ভাবে তৃণমূল ওই বিষয়ে কোনও মন্তব্য করছে না। অনেক নেতাকে রাজ্য সরকারের ওই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে তাঁরা ‘বিষয়টি প্রশাসনিক’ বলে এড়িয়ে গিয়েছেন। তবে মমতা তথা তৃণমূলের ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত শিল্পী শুভাপ্রসন্ন সরাসরি বিরোধিতারই পথ নিয়েছেন। কেন এই সিদ্ধান্ত তা নিয়ে স্পষ্ট করে কিছু না বললেনও শুভাপ্রসন্নের মন্তব্য, ‘‘এই সিদ্ধান্ত কোনও রাজনৈতিক সুবিধা দেবে না। বরং নিষিদ্ধ করে ছবিটাকেই গুরুত্ব দেওয়া হল।’’

কিছুদিন আগেই বাংলা ভাষায় ‘পানি’, ‘দাওয়াত’ শব্দের ব্যবহার নিয়ে মমতার সঙ্গে সংঘাতের পথে হেঁটেছিলেন শুভাপ্রসন্ন। মঙ্গলবার তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমি কোনও শিল্পপ্রচেষ্টার বিরোধিতা পছন্দ করি না। এ ক্ষেত্রেও আমি সমর্থন করতে পারছি না। এর ফলে ছবিটা বেশি প্রচার পেয়ে গেল! ভাল বা মন্দ বিচার করার দায়িত্ব মানুষের উপরেই ছাড়া উচিত। সেন্সর বোর্ড যখন ছাড় দিয়েছে, তখন প্রদর্শনে বাধা কোথায়? এই সিদ্ধান্তের পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না জানি না। তবে থাকলেও কোনও সুবিধা মিলবে না বলেই আমার ধারণা।’’

You might also like!