
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতের সময় খুব সহজেই ত্বক আদ্রতা ওজৌলুস হরিয়ে ফেলে , এর পাসাপাশি দৈনন্দিন স্ট্রেস ও দূষনের কারনে ত্বক নিষ্প্রান হয়ে পড়ে। এর জন্য শীতের সময় ত্বকের সঠিক ও বিশেষ যত্নের প্রয়োজন হয়।
শীতের সময় ও যদি আপনি আপ্নার ত্বকের লাবন্য ধরে রাখতে চান তবে ত্বকের দৈনন্দিন চর্চায় এই বিশেষ উপাদান গুলিকে রাখুন, এর ব্যবহারে আপনার ত্বক সহজেই হয়ে উঠবে পেলব ও কোমল।
১/ দুধের সর- দুধের সর নিয়মিত মুখে লাগাতে পারেন শীতকালে যদি দুধের সর মুখে, পিঠে, হাতে ভালো করে লাগিয়ে স্নান করতে পারেন, তাহলে আলাদা করে ময়েশ্চারাইজার লাগানোর কোন দরকারই হবে না।
২/ নারকেল তেল-গোটা শীতকাল জুড়ে নারকেল তেল খুব ভালো করে মালিশ করতে পারেন নারকেল তেল, কিন্তু ত্বক অনেক বেশি সুন্দর পরিষ্কার, ঝকঝকে এবং মাখনের মতন রাখতে সাহায্য করে।
৩/ কফি-কাঁচা দুধের সঙ্গে কফি পাউডার খুব ভালো করে মিশিয়ে ব্যবহার করুন, কিছু দিনের ব্যবহারেই দেখবেন আপনার ত্বকে থ্রি-ডি গ্লো দেখা যাবে।
৪/ চালবাটা-শীতে ত্বক কে এক্সফোলিয়েড করা খুবই জরুরি, এর জন্য নারকেল তেল, চাল বাটা এক সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মালিশ করতে পারেন। এতে ত্বক অনেক বেশি সুন্দর, পরিষ্কার হবে।
৫/ ভিটামিন-ই ওয়েল - যাদের ত্বক শীতে অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, তারা ভিটামিন ই অয়েল দিয়ে মুখে ম্যাসাজ করতে পারেন তাতে সুফল পেতে পারেন।
