kolkata

3 years ago

Special Train SErvice : হোলি উপলক্ষ্যে স্পেশাল ট্রেন ঘোষণা রেলের, যাত্রীদের সুবিধার্থেই সিদ্ধান্ত

Railway Service
Railway Service

 

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি : দোল উৎসেব শামিল হতে বাংলা থেকে বহু মানুষ ভিন রাজ্যে পাড়ি দেন। সেই সূত্রে টিকিট বুকিংয়ে যাত্রীদের বাড়তি চাপ পড়ে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের এই বিড়ম্বনা এড়াতে বিশেষ পরিষেবা ঘোষণা করেছে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৬ মার্চ শালিমার-জয়নগরের মধ্যে হোলি স্পেশাল ট্রেন চালানো হবে। ট্রেনটি ওই দিন দুপুর ২টো ৫০ মিনিটে শালিমার স্টেশন থেকে ছাড়বে। পরদিন অর্থাৎ ৭ মার্চ ট্রেনটি পৌঁছবে জয়নগরে।

ফিরতি রুটে ওই দিনই রাত ৭টা ৩০ মিনিটে জয়নগর থেকে ছাড়বে এই হোলি স্পেশালটি। ৮ মার্চ বিকেল ৪টায় ট্রেনটি শালিমার পৌঁছবে। যাত্রাপথে এই স্পেশাল ট্রেনটি সাঁতরাগাছি, খড়্গপুর, টাটানগর, চান্ডিল, মুরি এবং বোকারো স্টিল সিটি স্টেশনে থামবে। এছাড়াও যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে দক্ষিণ পূর্ব রেল শালিমার থেকে পুনের মধ্যে একটি হোলি স্পেশাল ট্রেন চালাবে। ট্রেনটি শালিমার থেকে আগামী পয়লা মার্চ ছাড়বে এবং সাঁতরাগাছি, খড়্গপুর, টাটানগর চক্রধরপুর, রাউরকেল্লা, ঝড়সুগুদা, বিলাসপুর, রায়পুর, দুর্গ, গণ্ডিয়া, নাগপুর , ভুসাভাল, কল্যাণ এবং পানভাল স্টেশনে থামবে বলে রেল সূত্রের খবর।

You might also like!