Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Soumendu Adhikari : দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে আরও তিনসপ্তাহ বাড়াল সৌমেন্দুর রক্ষাকবচ

Soumendu Adhikari (File Picture)
Soumendu Adhikari (File Picture)

 

কলকাতা, ১২ সেপ্টেম্বর  : বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী-সহ বাকিদের রক্ষাকবচের মেয়াদ ৩ সপ্তাহের জন্য বাড়াল কলকাতা হাইকোর্ট৷ কাঁথি পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন সৌমেন্দু এবং তাঁর সহকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্য সরকার মোট ৯টি মামলা দায়ের করেছিল৷ সেই মামলাগুলির প্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করা হতে পারে৷ এই আশংকায় গত ১৩ জুন সৌমেন্দু এবং অন্যান্যরা কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে মামলা করেন৷ এ দিন সেই মামলার ফের শুনানিতে আরও তিন সপ্তাহের জন্য শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিয়েছে আদালত।

মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর সময় নির্দেশে বলেন, ‘‘এই তিন সপ্তাহের মধ্যে তদন্তের স্বার্থে পুলিশ সকলে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারবে৷ তবে, দু’দিন ও ২ ঘণ্টার বেশি একজনকে তলব করা যাবে না৷’’ এ দিন আদালতে সৌমেন্দু অধিকারী আলাদাভাবে নিজের জন্য অতিরিক্ত সুরক্ষার আবেদন করেন৷ কিন্তু, তা খারিজ করে দেন বিচারপতি।

গত ১৩ জুন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু অধিকারী-সহ আরও অনেকে ৷ তাঁদের আবেদন বলা হয়, ‘‘রাজ্য তাঁদের বিরুদ্ধে নানান অভিযোগে একাধিক এফয়াইয়ার করে রেখেছে৷ পঞ্চায়েত নির্বাচনের মুখে ফের নতুন করে মিথ্যা মামলায় ফাঁসাতে পারে৷’’ আর এই মামলাগুলি তাঁদের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই হয়েছে বলে উল্লেখ করেছিলেন সৌমেন্দু এবং বাকিরা৷

You might also like!