kolkata

2 years ago

Shankudev: ছাত্র মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কেন্দ্রকে চিঠি শঙ্কুদেবের

Shankudev wrote to the Center seeking
Shankudev wrote to the Center seeking

 

কলকাতা, ১১ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুললেন বিজেপি-র শঙ্কুদেব পন্ডা। এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে তিনি চিঠি লিখেছেন।

উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়ে চিঠিতে লিখেছেন, রাগিংয়-নিয়ন্ত্রণের নির্দেশিকা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। তা খতিয়ে দেখতে হবে। তাঁর দাবি, প্রয়োজনে সিবিআই তদন্ত করুক।

শঙ্কুর দাবি, রাগিংয়ের বিষয়ে কোনও নজরদারি নেই। রাগিংয় রোধের নির্দেশিকা লঙ্ঘন করার অর্থ ইউজিসির নীতি ভঙ্গ করা। এমন ঘটনা যাতে আর না ঘটে তার জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে। ছাত্র মৃত্যুর ঘটনায় বিজেপির তরফে যাদবপুর থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। শঙ্কুদেব বলেন, ওই ছাত্রের উপর মানসিক অত্যাচার করা হয়েছিল। পরিবারের তরফেও সন্দেহ প্রকাশ করা হয়েছে।

নদীয়ার বগুলার বাসিন্দা স্বপ্নদীপ কুণ্ডুর বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছাদ থেকে পড়ে গিয়েই ওই ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ এই বিষয়ে স্বপ্নদীপের হস্টেলের আবাসিকদের জিজ্ঞাসাবাদ করছে।


You might also like!