kolkata

3 years ago

Santragachi Bridge: বড়দিনের আগেই সাঁতরাগাছি ব্রিজের উন্মোচন! কাটতে পারে ভোগান্তি

Santragachi Bridge is likely to open before Christmas
Santragachi Bridge is likely to open before Christmas

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বড়দিনের আগেই খুলবে সাঁতরাগাছি ব্রিজ। শুক্রবার এমনই আশ্বাস দেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়। মন্ত্রী পুলক রায় বলেন, “সাঁতরাগাছি ব্রিজের সংস্কার চলায় পণ্যবাহী যান চলাচল বন্ধ ছিল। একমুখী যানচলাচল চলছিল। তাতে মানুষের অসুবিধা হচ্ছিল। আমাদের দেড়মাস সময় ছিল। গত ১৯ নভেম্বর থেকে কাজ শুরু হয়েছিল। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে হবে। সাধারণ মানুষের সুবিধায় বড়দিনের আগেই খুলবে সাঁতরাগাছি ব্রিজ।” তিনি আরও জানান, বিদ্যাসাগর সেতুর সংস্কার শুরু হয়েছে। টোলপ্লাজায় আবার গান চালানো হবে। 

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর থেকে কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি সেতুতে মেরামতের কাজ শুরু হয়। সাঁতরাগাছি সেতু দিয়ে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত যানচলাচল আপাতত পুরোপুরি বন্ধ। সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সাঁতরাগাছি সেতুর একটি লেন দিয়ে গাড়ি চলছে। সাঁতরাগাছি সেতুতে যান নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেয় হাওড়া সিটি পুলিশ।

You might also like!