kolkata

2 years ago

Ronaldinho meets CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে সাক্ষাৎ রোনাল্ডিনহোর, কিংবদন্তী ফুটবলারকে নিয়ে উত্তাল মহানগরী

Ronaldinho meets CM Mamata Banerjee (Collected)
Ronaldinho meets CM Mamata Banerjee (Collected)

 

কলকাতা, ১৬ অক্টোবর : ব্রাজিলিয়ান কিংবদন্তী রবিবার রাতেই কলকাতায় পা রেখেছেন। আজ সকালে তিনি পা রাখলেন কলকাতার জনপথে। জনপথে পা দিয়েই সকলের মন জয় করলেন। তাকে নিয়ে উন্মাদনা আজ শহর জুড়ে। বলা যেতে পারে সোমবার সকাল থেকেই পুজো-পুজো আমেজের মধ্যেই ডুবে ছিল কলকাতা এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে নিয়ে।

আজ তিনি সকালে হোটেলে মিট অ্যান্ড গ্রিট সেশনের পর পৌঁছে গেলেন তার নামাঙ্কিত রাজারহাটের অ্যাকাডেমিতে। সেই অ্যাকাডেমির উদ্বোধন করলেন তিনি। রোনাল্ডিনহোকে দেখার জন্য ছিল চারদিকে উপচে পড়া ভিড়। ভক্তদের উদ্দেশে তিনি হাত নেড়ে পর্তুগিজ ভাষায় বললেন, ‘তোমাদের অনেক ধন্যবাদ।’

এরপর বিকেলে তিনি যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। সেখানে তিনি দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। মমতা উত্তরীয় পরিয়ে দেন রোনাল্ডিনহোকে। হাতে তুলে দেন ফুটবল। উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিমও। মোহনবাগানের তরফ থেকে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়, ইস্টবেঙ্গলের তরফ থেকে উপস্থিত ছিলেন দেবব্রত সরকার এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের তরফে উপস্থিত ছিলেন রাজু আহমেদ।

You might also like!