kolkata

3 years ago

Road Accident : পার্কসার্কাসে স্তম্ভে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, চালক-সহ ৩ জন উধাও

Road Accident in Park Circus
Road Accident in Park Circus

 

কলকাতা, ১০ ডিসেম্বর : চিংড়িঘাটার পর এ বার পার্কসার্কাস, কলকাতার রাস্তায় ফের দুর্ঘটনা! শনিবার ভোররাত সাড়ে ৩টে নাগাদ পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, ভোররাতে রাস্তার পাশের স্তম্ভে ধাক্কা মেরে একটি গাড়ি উল্টে যায়। বিকট শব্দ শুনে ছুটে যান এলাকার বাসিন্দারা। উল্টে যাওয়া গাড়ি থেকে চালক-সহ তিনজনকে উদ্ধার করেন তাঁরা।

স্থানীয়দের একাংশের অভিযোগ, চালক সহ তিনজনই মত্ত অবস্থায় ছিলেন। উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই তাঁরা হেঁটে এলাকা ছেড়ে চলে যান তাঁরা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করেছে পুলিশ। উধাও হয়ে যাওয়া তিনজনের খোঁজ করছে পুলিশ।

You might also like!