Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Rituparna Sengupta:রেশন দুর্নীতি মামলায় ইডির ডাকে বুধবার হাজিরা দিলেন না ঋতুপর্ণা, চাইলেন বাড়তি সময়ও

Rituparna Sengupta
Rituparna Sengupta

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেশন দুর্নীতি মামলায় বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাজিরা এড়ালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ৫জুন অভিনেত্রীকে ইডি অফিসে হাজির হওয়ার জন্য নোটিস দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 সূ্ত্রের খবর, বিদেশে থাকার কারণে ইডি দফতরে যেতে পারছেন না ঋতুপর্ণা। এ কথা তিনি ইডি আধিকারিকদের ইমেল করে জানিয়েছেন। ৬ জুনের পর তাঁকে ডাকা হলে যেতে পারবেন তিনি। ইডি সূত্রে খবর, আবারও তাঁকে তলব করা হতে পারে।

এর আগেও ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। তবে অন্য মামলায়। অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২০১৯ সালে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। হাজিরাও দিয়েছিলেন তিনি। তার পর আবার বুধবার তলব করা হয় রেশন দুর্নীতি মামলায়। সূত্রের খবর, রেশন দুর্নীতিতে গ্রেফতার এক অভিযুক্তের সঙ্গে টলিউড অভিনেত্রীর প্রায় এক কোটি টাকা নগদ লেনদেনের হদিস মিলেছে তদন্তে। তার কারণ এবং সেই অর্থের ‘গন্তব্য’ জানতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল।

গত বৃহস্পতিবারই তলব করে সমন পাঠানো হয়েছিল ঋতুপর্ণাকে। তবে তিনি এখন মায়ামিতে। এই তলবের প্রসঙ্গ নিয়ে আনন্দবাজার অনলাইন অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল। সেখানে ঋতুপর্ণা ‘কিছু জানেন না’ বলে দাবি করেছিলেন। তিনি আরও বলেছিলেন, ‘‘রেশন দুর্নীতি কী, সে সম্পর্কে আমার কোনও সম্যক ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম।’’ একই সঙ্গে ঋতুপর্ণা দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান-সহ শাসকদলের কয়েক জন নেতা ও তাঁদের ঘনিষ্ঠকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। রেশন দুর্নীতির তদন্তেই সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে গিয়ে গত ৫ জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকেরা।


You might also like!