kolkata

2 years ago

Weather forecast:বৃষ্টির সৌজন্যে তীব্র দহন থেকে স্বস্তি, কিছুটা পারদ নামল মহানগরীতে

weaqther
weaqther

 

কলকাতা, ১০ জুন : বিগত কয়েকদিন ধরে তীব্র গরমের দাপটের নাজেহাল অবস্থা ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তীব্র দাবদাহে হাঁসফাঁস করেছে তিলোত্তমা, গরমের সেই দাপট থেকে এবার স্বস্তি মিলল। অবশ্যই বৃষ্টির সৌজন্যে, আর বৃষ্টি হতেই কলকাতায় কিছুটা নামল তাপমাত্রার পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।

অলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা সহ-উপকূলবর্তী জেলাগুলিতে আপাতত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকতে পারে। উত্তরবঙ্গের সমস্ত জেলায় আগামী ১৫ জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সুবাদে শুক্রবার বিকেল থেকেই মনোরম হয়ে উঠেছে কলকাতা ও লাগোয়া জেলাগুলি। শনিবার সকালেও মনোরমই থাকল আবহাওয়া।

You might also like!