kolkata

2 years ago

Bus accident in kolkata dharmatala: ধর্মতলায় বেপরোয়া বাস চালকের দৌরাত্ম্য! রেষারেষির জেরে কলকাতার প্রাণকেন্দ্রে দুর্ঘটনা

Reckless bus driver violence in Dharmatala
Reckless bus driver violence in Dharmatala

 

কলকাতা, ১৪ জুন : শহরে ফের বেপরোয়া বাস চালকের দৌরাত্ম্যে। একই রুটের দু'টি বাসের রেষারেষির জেরে ঘটল দুর্ঘটনা। বুধবার সকালে দুর্ঘটনা ঘটেছে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ২০৫-এ রুটের বাঁশদ্রোণী থেকে বাবুঘাটমুখী দু'টি বাস নিজেদের মধ্যে রেষারেষি করছিল। একটি বাস রানি রাসমণি অ্যাভিনিউতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে।

ডিভাইডার ভেঙে সোজা পাশের লেনে উঠে যায় বাসটি। শেষ পর্যন্ত একটি গুমটিতে ধাক্কা মেরে তার ভিতরে ঢুকে যায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করেছে পুলিশ। বাস চালক পলাতক। রেষারেষি করা আরেকটি বাসও পলাতক। পুলিশ মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার জেরে কেউ হতাহত হননি। তবে ফুটপাথ, রেলিং এবং বাসের ক্ষতি হয়েছে। রাস্তারও কিছুটা অংশ ভেঙে গিয়েছে। হেয়ার স্ট্রিট থানার পুলিশ বাসটিকে আটক করে নিয়ে গিয়েছে।


You might also like!