kolkata

3 years ago

BJP Rally on Red Road : সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে রেড রোডে বিজেপির প্রতিবাদে সমাবেশ

Red Road Kolkata
Red Road Kolkata

 

কলকাতা, ২৯ এপ্রিল : সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে আজ শনিবার রেড রোডে বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রতিবাদ সমাবেশ। এই সমাবেশে বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ।


বিজেপি বার বার অভিযোগ করে আসছে, একটা বিশেষ সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস, ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাল করে জানেন, এই সম্প্রদায়ের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তিনি করতে পারেননি। তাই ২০২১ সালে এনআরসি-র মিথ্যে ভয় দেখিয়ে তাঁদের ব্যাপক ভোট নিয়ে ক্ষমতায় এসেছেন। রাজ্য জুড়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলেই আজ রেড রোডে বি আর আম্বেদকর মূর্তির সামনে বিজেপির এই প্রতিবাদ সভা। সকাল ১০টায় সভা শুরু হওয়ার কথা।

You might also like!