kolkata

3 years ago

Raj Bhavan opened for Public : সাধারণের জন্য খুলে গেল রাজভবনের দরজা, রাজ্যপাল বললেন বাংলা নিজস্ব গৌরব ফিরে পাবে

Raj Bhavan
Raj Bhavan

 

কলকাতা, ১৫ এপ্রিল : আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই মতো শনিবার পয়লা বৈশাখে জনসাধারণের জন্য খুলে গেল রাজভবনের দরজা। বাংলা নববর্ষের দিন থেকেই রাজভবন ঘুরে দেখার প্রবেশাধিকার পেলেন সাধারণ মানুষ। শনিবার সকাল থেকেই রাজভবনের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ জনসাধারণের জন্য। রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস বলেছেন, "এই নববর্ষে বাংলা এগিয়ে চলল নতুন সকালের দিকে। যুবশক্তি উন্মোচিত হয়েছে এবং যুবসমাজ দেখবে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছে। বাংলা নিজস্ব গৌরব ফিরে পাবে।"

পয়লা বৈশাখ থেকেই রাজভবন হয়ে গেল ‘জন রাজভবন’। নববর্ষ থেকে সাধারণ মানুষের জন্য রাজভবনের দরজা খুলে গেল। ঔপনিবেশিক মানসিকতার উত্তরাধিকার আর বয়ে বেড়ানো নয়, ‘রীতি’ ভাঙতেই তাই রাজভবনে সাধারণ মানুষের প্রবেশাধিকারের ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, রাজভবনের ভিতরে থাকা সুইমিং পুল, ঝুলন্ত সেতু, গ্রন্থাগার ইত্যাদি ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ। তবে, সামগ্রিকভাবে হেরিটেজ তালিকায় কী কী থাকবে, তা এখনও অস্পষ্ট।


You might also like!