kolkata

2 years ago

Weather Forecast : উত্তরে বৃষ্টি চলবে, দক্ষিণে গরম, দক্ষিণের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে

Weather Forecast
Weather Forecast

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভরা বর্ষাকাল । অথচ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই সেভাবে । উল্টে অস্বস্তিকর গরম । মেঘ -রোদের লুকোচুরি খেলা চলছে । আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু'দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে । তবে শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে পারে । অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ, বুধবার দক্ষিণের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । তবে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । তবে ভারী বৃষ্টি থাকবে না । আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে । কলকাতার আবহাওয়াও একইরকম থাকবে । অন্যদিকে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । এছাড়া, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুলি, কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা ।

বুধে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । বিকেলের দিকে ছিঁটেফোটা বৃষ্টিতে স্বস্তি মিলতে পারে । এদিন, শহরের সর্বনিম্ন থাকতে পারে ২৮ ডিগ্রির আশেপাশে ।

You might also like!