Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

WEather Update : দক্ষিণবঙ্গের সর্বত্রই ২২ সেপ্টেম্বর অবধি বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গেও বর্ষণের সম্ভাবনা

Rain in Kolkata (File Picture)
Rain in Kolkata (File Picture)

 

কলকাতা, ২১ সেপ্টেম্বর : উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূল বরাবর সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার, ২২ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি একটু বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গের ওপরের ৫টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, বৃষ্টির সৌজন্যে দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রার পারদ একটু কমেছে। পারদ নিম্নমুখী কলকাতাতেও। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ২২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

You might also like!