Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 month ago

Liluah station: লিলুয়া স্টেশনে লিফটে আটকে পড়া ৯ যাত্রীকে উদ্ধার করল রেল পুলিশ

Liluah Station Lift Rescue
Liluah Station Lift Rescue

 

কলকাতা, ২৯ আগস্ট : লিলুয়া রেলওয়ে স্টেশনে শনিবার একটি লিফট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তাতে থাকা ৯ জন যাত্রী আটকে পড়েন। ঘটনাটি ঘটে স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা লিফটটি যাত্রীদের নিয়ে নিচে নামার সময়। সেই সময় প্রযুক্তিগত ক্রুটির কারণে লিফটটি মাঝপথেই থমকে যায়। আটকে পড়া যাত্রীদের মধ্যে দুজন প্রবীণ নাগরিক এবং একটি শিশুও ছিল। ঘটনার খবর পাওয়া মাত্রই বেলুড় জিআরপি -র আধিকারিকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন।

রেল পুলিশকর্মীরা তৎক্ষণাৎ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে লিফটের দরজা খুলে ৯ জন যাত্রীকে নিরাপদে বাইরে বের করে আনেন। বেশ কিছু সময় ধরে লিফটে আটকে থাকার কারণে যাত্রী ও তাঁদের স্বজনদের মধ্যে কিছুক্ষণের জন্য উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছিল। তবে স্বস্তির বিষয় হলো, এই দুর্ঘটনায় কোনো যাত্রীই আহত হননি এবং তাঁরা সকলেই সুস্থ রয়েছেন। ঘটনার পর লিফটের কারিগরি ত্রুটি খতিয়ে দেখা এবং রক্ষণাবেক্ষণের জন্য রেল কর্তৃপক্ষের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে।

You might also like!