Breaking News
 
CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা West Bengal Education Department : শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের উদ্যোগ, শিক্ষাদপ্তরের কাছে সাহায্যের আবেদন বিধায়ক শংকরের

 

kolkata

2 years ago

Group D job seekers procession: ক্যামাক স্ট্রিট দিয়েই যাচ্ছে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল

Group D job seekers procession in Kolkata (Collected)
Group D job seekers procession in Kolkata (Collected)

 

কলকাতা, ২৭ সেপ্টেম্বর :` আদালতের নির্দেশ মেনে বুধবার দুপুরে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে দিয়ে যাচ্ছে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল। তবে এই প্রথমবার নয়, আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে দিয়ে চাকরি প্রার্থীদের মিছিল হয়েছে। এবং তা ঘিরে কম জলঘোলাও হয়নি। এই মিছিলের বিশেষত্ব হল, প্রথম সারিতে আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি।

মূলত মঙ্গলবার হাইকোর্টে রাজ্যের আবেদন খারিজের পর বুধবার চাকরিপ্রার্থীদের এই মিছিল। থিয়েটার রোড-ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল থেকে শুরু হয় মিছিল। নিজাম প্যালেসের সামনে দিয়ে রবীন্দ্র সদন মোড়, এস পি মুখার্জি রোড হয়ে যাচ্ছে মিছিল। হাজরা মোড়ে এসে মিছিল শেষ করবেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা।

প্রসঙ্গত, মঙ্গলবারই গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল নিয়ে আদালতে ধাক্কা খায় রাজ্য সরকার। রাজ্যের তরফে দায়ের করা রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেওয়া হয়। রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল পূর্বনির্ধারিত রুটেই হবে, জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। গত ২০ শে সেপ্টেম্বরের রায়ই বহাল রাখেন বিচারপতি জয় সেনগুপ্ত। শান্তিপূর্ণ মিছিলের দায়িত্ব আয়োজক এবং পুলিশ দুপক্ষেরই, জানিয়েছে আদালত।

রাজ্য সরকার যে স্কুলগুলির অসুবিধার কথা এজলাসে উল্লেখ করেছে সেগুলি কোনওটিই ক্যামাক স্ট্রিটের ওপরে নয়', কোনও বিক্ষোভ সমাবেশ নয়, মিছিল করে চলে যাবে, আপত্তি কোথায়, প্রশ্ন আদালতের। ট্রাফিক জ্যাম হবে, সওয়াল করে রাজ্য। 'রাজ্য এ নিয়ে কথা বললে বিপদ বাড়বে', মামলাকারীরা ২১ জুলাইয়ের কথা বলবে, মন্তব্য করেন বিচারপতি। স্কুলের কথা ভাবলে ২১ জুলাই শহর স্তব্ধ করে দিত না, সওয়াল তোলেন মামলাকারির আইনজীবী।

You might also like!