
কলকাতা, ১৭ জানুয়ারি : ‘'কিউবা ইজ কন্সস্টান্টলি স্ট্রাইভিং টু বেটার ইটস সোস্যালিস্ট সোসাইটি।" বলেছিলেন চে গুয়েভারার কন্যা আলেইদা। যিনি কিউবাকে শুশ্রূষা দিয়ে চলেছেন জীবনভর। চিকিৎসা করে, বিপ্লবের পথ সুগম করে ,২০ ও ২১ জানুয়ারি একাধিক সমাজতান্ত্রিক কর্মসূচি নিয়ে তিনি কলকাতা আসছেন। চলছে তাঁকে বরণ করে নেওয়ার প্রস্তুতি।
কোভিডের প্রথম থাবায় ইতালিতে কফিন পোঁতার জায়গা ছিল না। প্রশাসনিক ব্যবস্থা কার্যত ধসে পড়েছিল। সেসময় সাহায্য এল, সাহায্য এল কিউবা থেকে। ১১ জন ডাক্তার গেলেন ইতালি। তারপর ভেনেজুয়েলা, নিকারাগুয়া, জামাইকা-এ। ১৯৫৯- এ সে দেশে বিপ্লবের পর ডাক্তারি বিদ্যা বিপুলভাবে উন্নত হয়, এবং তারা শপথ নেয়, গরিব দেশগুলিতে ডাক্তারি সাহায্য পাঠাবে বিনামূল্যে। সে শপথ আজও চলছে। যদিও খবর হয় না কিউবার বিপ্লবী ডাক্তার আলেইদা গুয়েভারা-র।
সাম্রাজ্যবাদের মোকাবিলা করে কিউবার যে সমাজতান্ত্রিক অগ্রগতি, সেই মানুষী সংগ্রামের কথা জানাবেন চিকিৎসক আলেইদা। শোনাবেন লাতিন আমেরিকার আন্দোলনের রোজনামচাও। ২০ জানুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাড়ে ৩টে থেকে আলাপচারিতায় তিনি থাকবেন, ২১ জানুয়ারি বেলা ২টো থেকে কলেজ স্ট্রিটে গণসংবর্ধনা তাঁকে ঘিরে। আয়োজনে এআইপিএসও।
