Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Kakdwip:ভোট পরবর্তী হিংসা, কাকদ্বীপে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর

Post-poll violence, BJP leader's house vandalized in Kakdwip
Post-poll violence, BJP leader's house vandalized in Kakdwip

 

কলকাতা, ১১ জুন : ভোট মিটলেও অশান্তি থামছেই না। কাকদ্বীপে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও মেয়েকে অপহরণের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কাকদ্বীপে এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও তাঁর মেয়েকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই এলাকা থেকে শাসকদলের একটি বিজয় মিছিল যাচ্ছিল।

অভিযোগ, শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা রাজারাম প্রধান নামে ওই বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়। তাঁর বাড়ি ভাঙচুর করে। এমনকী তাঁর মেয়েকে অপহরণের হুমকি দেয়। যা নিয়ে আতঙ্কে পরিবার। অভিযোগ, ঘটনার নেপথ্যে গ্রাম পঞ্চায়েতেরই প্রধান মনোরমা মিদ্যা পণ্ডিত ও তাঁর স্বামী। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। তিনি জানান, এই ঘটনা সম্পূর্ণ পারিবারিক। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওভাবেই জড়িত নয়। আক্রান্ত বিজেপি কর্মী পুলিশের বিরুদ্ধে তদন্তে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। এবিষয়ে হারউড পয়েন্ট কোস্টাল থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।


You might also like!