Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Police raided the house of Hiran's secretary:হিরণের সচিবের বাড়িতে পুলিশি হানা, ৩ বিজেপি নেতার বাড়িতে রাতভর তল্লাশি

Police raided the house of Hiran's secretary
Police raided the house of Hiran's secretary

 

ঘাটাল, ২২ মে : শুভেন্দু অধিকারীর পর হিরণ চট্টোপাধ্যায়। এবার ঘাটালের বিজেপি প্রার্থীর সচিবের বাড়ি-সহ ৩ জায়গায় হানা দিল পুলিশ। বুধবার ভোররাতে খড়গপুর, কেশপুর, মেদিনীপুরের ৩ বিজেপি নেতার বাড়িতে চলল তল্লাশি অভিযান। ঘাটাল লোকসভা আসনে বিজেপির হয়ে ভোটে লড়ছেন হিরণ চট্টোপাধ্যায়।

বিজেপি সূত্রের খবর, বুধবার ভোররাত আড়াইটে নাগাদ খড়গপুরের তালবাগিচায় তমোঘ্নর বাড়িতে হাজির হয় ঘাটাল ও খড়গপুর লোকাল থানার পুলিশ। হিরণের দাবি, এর পাশাপাশি কেশপুরে আরও এক বিজেপি নেতা এবং মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ হানা দেয়। কী কারণে অভিযান, তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের ফেসবুক লাইভে দেখা যায়, কর্তব্যরত পুলিশ অফিসার প্রার্থীকে বলছেন, প্রতারণা মামলার তদন্ত করতেই এই অভিযান।


You might also like!