kolkata

3 years ago

Heeraben Modi : বাংলা সফরে আসছেন মোদী, মা কে হারানোর খবর পেয়ে আমদাবাদে যাচ্ছেন তিনি

Narendra Modi
Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন থেকে শুরু করে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক, কলকাতায় অনেকগুলি কর্মসূচি নিয়ে শুক্রবার বঙ্গ সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু এর মধ্যেই শুক্রবার সকালে মাতৃবিয়োগ হয়েছে প্রধানমন্ত্রীর। ১০০ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর মা হীরাবেন মোদীর। তাই কলকাতা সফর বাতিল করে প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন আমদাবাদে।সূত্রের খবর শুক্রবারই গান্ধীনগরে হীরাবেনের শেষকৃত্য হতে পারে বলে জানা গিয়েছে। 

বিজেপি সূত্রে খবর, কলকাতা সফরে আসতে পারছেন না প্রধানমন্ত্রী। কিন্তু পূর্বপরিকল্পনা অনুযায়ী, কলকাতার সমস্ত কর্মসূচিই নির্দিষ্ট সময়ে শুরু হবে। প্রধানমন্ত্রী মোদী কর্মসূচিগুলিতে যোগ দিতে পারেন ভার্চুয়ালি।

You might also like!