kolkata

3 years ago

Narendra Modi : বহুদিন পর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা-সহ রয়েছে একগুচ্ছ কর্মসূচি

Narendra Modi
Narendra Modi

 

কলকাতা, ২৯ ডিসেম্বর : বহুদিন পর শুক্রবার (৩০ ডিসেম্বর) এক দিনের সফরে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন হাওড়া স্টেশন থেকে ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুধু তাই নয়, জাতীয় গঙ্গা পরিষদ (ন্যাশনাল গঙ্গা কাউন্সিল)-এর বৈঠকেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।

শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে নামবেন মোদী। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোদী পৌঁছবেন রেস কোর্সের মাঠে। সেখান থেকে গাড়িতে সোজা হাওড়া স্টেশনে যাবেন। রাজ্যের প্রথম ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের সূচনা তাঁর হাতেই সেখানে হওয়ার কথা। হাওড়া থেকে ‘বন্দে ভারত’ যাবে নিউ জলপাইগুড়ি। সেই ট্রেনের সূচনা পর্ব সেরে মোদীর পরের গন্তব্য গার্ডেনরিচে ভারতীয় নৌসেনার পূর্বাঞ্চলীয় কার্যালয়। সেখানে তিনি নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানাবেন। সেখানেই ‘নমামি গঙ্গে’ এবং ‘ডিডব্লিউএস’-এর একটি প্রদর্শনীতে তাঁর হাজির থাকার কথা। প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানোর কথা ভারতীয় নৌসেনার তরফে। ‘নমামি গঙ্গে’র কাজ কেমন চলছে তা-ও খতিয়ে দেখার কথা মোদীর। সেখান থেকে প্রধানমন্ত্রী যাওয়ার কথা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে।

You might also like!