kolkata

2 years ago

The passenger fell from the train:বৈদ্যবাটিতে ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী, হাওড়া-বর্ধমান মেন শাখায় বিঘ্নিত ট্রেন পরিষেবা

The passenger fell from the train
The passenger fell from the train

 

হাওড়া, ১৪ জুলাই : অত্যধিক ভিড়ের কারণে হুগলির বৈদ্যবাটি স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন এক যাত্রী। শুক্রবার সকাল ৭টা নাগাদ হাওড়ামুখী চলন্ত ট্রেন থেকে পড়ে যান এক প্রৌঢ় যাত্রী। ট্রেনে থাকা যাত্রীদের দাবি, সেই সময় ট্রেনে অত্যধিক ভিড় ছিল। ভিতরে ঢুকতে না পেরে, ঠেলাঠেলির মধ্যে পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়।

এই ঘটনার পরই রেলের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। স্থানীয়দের একাংশের ক্ষোভ গিয়ে পড়ে রেল কর্তৃপক্ষের উপরে। তাঁদের অভিযোগ, ব্যস্ত সময়ে ট্রেনগুলি নির্ধারিত সময়ের অনেক পরে আসার কারণেই এত ভিড় হচ্ছে। বৈদ্যবাটি স্টেশন লাগোয়া লেভেল ক্রসিংয়ের কাছে রেলের কেবিনে উঠে পড়েন স্থানীয়দের কেউ কেউ। বিক্ষোভের জেরে প্রায় আধ ঘণ্টার জন্য বৈদ্যবাটি স্টেশনের আগে এবং পরে আটকে পড়ে আপ এবং ডাউনের ট্রেনগুলি। ব্যস্ত সময়ে হাওড়া-বর্ধমান মেন শাখায় ব্যাহত হয় ট্রেন পরিষেবা। পরে রেল পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে। সকাল সাড়ে ৭টার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় রেল পরিষেবা।


You might also like!