kolkata

2 years ago

Partha Chatterjee And Arpita Mukherjee: পার্থই 'মাস্টারমাইন্ড'! বললেন দিল্লী থেকে অর্পিতার হয়ে সওয়াল করতে আসা আইনজীবী

Partha Chatterjee And Arpita Mukherjee (Symbolic Picture)
Partha Chatterjee And Arpita Mukherjee (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ১০ মাস বাদে ফের অর্পিতা মুখোপাধ্যায়কে হাজির করানো হয় আদালতে। আদালতে প্রবেশ পথে মুখে রা কাটেনি অর্পিতা। তবে এজলাসে তাঁর আইনজীবী দাবি করলেন, ‘মাস্টারমাইন্ড’ আসলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতা আসলে পরিস্থিতির শিকার। অর্পিতার হয়ে দিল্লি থেকে এসেছেন দুঁদে আইনজীবী বৃন্দা গ্রোভার। যিনি ঘণ্টাখানেকের শুনানিতে বার বার দাবি করলেন, অর্পিতা আসলে কিছুই করতেন না। সবটাই নিয়ন্ত্রণ করতেন আসলে পার্থ। 

অপরদিকে, ইডি এই দাবি মেনে না নিয়ে পাল্টা দাবি করেছে, তাদের বক্তব্য, "নিয়োগ দুর্নীতিতে অর্পিতারও যথেষ্ট ভূমিকা রয়েছে। পার্থ যদি ‘রাজা’ হন, তা হলে অর্পিতা ‘ডিফ্যাক্টো রানি’ (প্রকৃতপক্ষে রানি)। পার্থ এবং অর্পিতার সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছে তারা। তাদের প্রশ্ন, অর্পিতা যদি কিছুই না জানতেন, তা হলে নিজের ফ্ল্যাটে টাকা, গয়না রাখতে দিয়েছিলেন কেন? অর্পিতার ‘প্রভাব’ নিয়েও প্রশ্ন তুলেছে ইডি। কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থার মতে, এখনও অর্পিতার এতটাই ‘ক্ষমতা’ যে, নিজের আইনজীবীর জন্য যে গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন, তাতে কেন্দ্রীয় সরকারি প্ল্যাকার্ড রয়েছে।

You might also like!