kolkata

3 years ago

South-Eastern Rail: প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, হাওড়ায় ট্রেন চলাচল বন্ধ

Train movement stopped on Howrah (File Picture)
Train movement stopped on Howrah (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সপ্তাহের ব্যস্তদিনে হাওড়া শাখার একটি ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় চরম ভোগান্তির মুখে পড়তে হল নিত্যযাত্রীদের। সূত্রের খবর, কোনা স্টেশনের অদূরে হাওড়া-আমতা শাখায় সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ একটি লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। যার জেরে ওভারহেডের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে ওই শাখায় আপ এবং ডাউন লাইনের ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

 কোনা স্টেশনের কাছে ওই ঘটনার জেরে অফিস টাইমে সমস্যায় পড়েছেন যাত্রীরা। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী জানিয়েছেন, ৯.৪৫ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে যার ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ। রেলে আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছেন। দ্রুত মেরামতি কাজ শুরু হয়েছে। তাড়াতাড়ি ট্রেন পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে। 

You might also like!