Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

2 years ago

Partha-Arpita:শুধুই ব্যবসায়িক সম্পর্ক, অর্পিতার কাকা হন পার্থ,অর্পিতা আর পার্থর সম্পর্ক জানতে চাইল হাইকোর্ট

Partha-Arpita
Partha-Arpita

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলা ছিল মঙ্গলবার। সেই মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মধ্যে সম্পর্ক কী তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট।পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক ছিল কাকা-ভাইঝির মতো। কলকাতা হাই কোর্টে পার্থর জামিন মামলায় এমনটাই দাবি করলেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী। শুধু তাই নয়, পার্থর আইনজীবী স্পষ্ট দাবি করেছেন, তাঁর মক্কেলের সঙ্গে অভিনেত্রী অর্পিতার শুধুই ব্যবসায়িক সম্পর্ক ছিল।

মঙ্গলবার পার্থের জামিনের মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। পার্থর হয়ে সওয়াল করেন আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী অয়ন পোদ্দার। সেই মামলা চলাকালীন পার্থর আইনজীবী জানান, তাঁর মক্কেল পার্থ চট্টোপাধ্যায় অর্পিতাকে (Arpita Mukherjee) চিনতেন না এমনটা নয়। ব্যবসায়িক সূত্রেই তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। কিন্তু ওইটুকুর বাইরে আর কিছু জানা ছিল না। তাছাড়া ব্যবসায়িক সম্পর্ক ছিল বলেই পার্থ অর্পিতার কাছে বাড়তি সুবিধা ভোগ করেছেন এমন প্রমাণ নেই। পার্থের আইনজীবী জানিয়েছেন, অর্পিতার বাড়ি এবং অন্যান্য সংস্থা থেকে যে সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তা নিজের বলে দাবি করেননি তাঁর পার্থ। ভবিষ্যতেও করবেন না। এমনকী অপা নামের যে বাড়িগুলির কথা বলা হচ্ছে, সেগুলিও পার্থ শিক্ষামন্ত্রী হওয়ার আগে কেনা।

এরপর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পার্থ ও অর্পিতার মধ্যে ঠিক কী সম্পর্ক সেটা স্পষ্ট করতে বলেন। তার জবাবে পার্থর আইনজীবী জানান, দু’জনের মধ্যে কাকা-ভাইঝির সম্পর্ক ছিল। অর্পিতার জীবন বিমার কাগজপত্রেও তেমনটা লেখা রয়েছে। অর্পিতার কাছে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে যাতে বিমার কাগজপত্র উদ্ধার হয়েছে। সেই নথিতে পার্থকে নমিনি হিসাবে দেখানো হয়েছে। এবং সম্পর্কের জায়গায় দেখানো হয়েছে ‘কাকু’।

এরপরই পার্থর জামিনের জন্য জোরাল সওয়াল করেন তাঁর আইনজীবী। তিনি দাবি করেন, পার্থর কাছ থেকে তেমন কিছুই উদ্ধার হয়নি। অথচ গত এক বছর সাত মাস ধরে তিনি জেলে। তাছাড়া তাঁর বয়স ৭২। বিভিন্ন শারীরিক সমস্যাও রয়েছে। পার্থর বাড়িতে শুধু কয়েকটি সংস্থার নাম ছাড়া কিছু পায়নি ইডি। যা পাওয়া গিয়েছে অর্পিতার বাড়িতে। বুধবার ফের মামলার শুনানি হবে।


You might also like!