kolkata

3 years ago

Covid-19 : কলকাতায় হদিশ মিলল করোনা আক্রান্তের, বিদেশি যাত্রীকে নিয়ে যাওয়া হল বেলেঘাটায়

foreigner tested covid
foreigner tested covid

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দমদম বিমান বন্দরে র‌্যাপিড টেস্টে করোনার হদিশ মিলল এক বিদেশী মহিলার শরীরে। দমদম বিমানবন্দর থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হল এক বিদেশি মহিলা যাত্রীকে। ওই মহিলা যাত্রীর ব্রিটিশ পাসপোর্ট রয়েছে। তিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। আপাতত তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। করা হচ্ছে কোভিড পরীক্ষা। 

বছর আটচল্লিশের ওই মহিলার স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে। হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্সে করে বিমানবন্দর থেকে তাঁকে প্রথমে আনা হয়েছিল জরুরি বিভাগে। সেখানে চিকিৎসকরা প্রাথমিক ভাবে পরীক্ষা করে সিদ্ধান্ত নিয়েছেন তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখার।  

সম্প্রতি ফের করোনার বাড়বাড়ন্ত দেখা গিয়েছে চিন-সহ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে। সেই সূত্র ধরে আবার ও  ফিরছে করোনা আতঙ্কও। করোনার সেই উপরূপ ধরা পড়েছে ভারতেও। ফলে এ নিয়ে তৎপরতা শুরু হয়েছে দেশের বিমানবন্দরগুলিতে। বিদেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে বাড়ানো হয়েছে নজরদারি। জারি হয়েছে নয়া বিধিনিষেধও। এই পরিস্থিতিতে দমদম বিমানবন্দরে প্রথম ধরা পড়ল করোনার উপসর্গ থাকা রোগী। নিশ্চিত হতে, আরটিপিসিআর পরীক্ষা করা হবে ওই মহিলার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে ভর্তি করা হচ্ছে আইবি ২ ওয়ার্ডে। 

You might also like!