Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

South Estern Railways : সপ্তাহের প্রথম দিনই যাত্রী বিক্ষোভের জেরে ব্যাহত ট্রেন চলাচল

South Eastern Railway (File picture)
South Eastern Railway (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার দক্ষিণ-পূর্ব রেলের টিকিয়াপাড়া স্টেশনের সামনে যাত্রীদের একাংশ বিক্ষোভ শুরু করে। যার ফলে ওই লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়, অভিযোগ, টিকিয়াপাড়ার কাছে দীর্ঘক্ষণ লোকাল ট্রেনকে দাঁড় করিয়ে রাখা হয়। যার প্রতিবাদে রেল লাইনে নেমে বিক্ষোভ শুরু করেন যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টিকিয়াপাড়া স্টেশনে কাছে আমতা লোকালকে দাঁড় করিয়ে রাখা হয়। আর সেই সময় কারশেড থেকে ছাড়া হয় অন্যান্য ট্রেন। যার জেরে গন্তব্যে পৌঁছতে রোজই দেরি হয়ে যায় তাঁদের। এই পরিস্থিতে রোজই হয়রানির শিকার হন যাত্রীরা। অভিযোগ, এদিনও সেই একই ঘটনা ঘটলে, লাইনে নেমে পড়েন ক্ষুব্ধ যাত্রীরা। তারপরেই শুরু হয় বিক্ষোভ।

প্রসঙ্গত, লোকাল ট্রেনের বিভিন্ন শাখায় ট্রেন বিলম্বে চলার অভিযোগ নতুন কিছু নয়। পূর্ব রেল বা দক্ষিণ পূর্ব রেল, প্রায় প্রতিটি শাখাতেই নিয়মিতভাবে ট্রেন দেরিতে চলার অভিযোগ তোলেন যাত্রীরা। গত অগাস্ট মাসেও দক্ষিণ-পূর্ব শাখার রামরাজাতলা স্টেশনে রেললাইনে নেমে বিক্ষোভ দেখান রেল যাত্রীরা। সেই সময়ও লোকাল ট্রেন দেরিতে চলাচলের অভিযোগ তোলেন যাত্রীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, কখনও আধ ঘণ্টা, কখনও এক ঘণ্টা দেরিতে চলছে ট্রেন। এমনকী সেই বিষয়ে অভিযোগ জানালেও রেল কোনও ব্যবস্থা নেয়নি। সেই সময় যাত্রীদের আরও অভিযোগ ছিল, আমতা লোকাল বেশি লেট করে। ফলে মানুষের নিজেদের কাজে বা গন্তব্যস্থলে পৌঁছতে অনেক দেরি হয়ে যায়। 

You might also like!