Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

2 years ago

Calcutta High Court:লালবাজারে হাজিরা দিতে হবে না, শুভেন্দুর পাশাপাশি মঙ্গলে হাইকোর্টে স্বস্তি মিলল তাঁর আইনজীবীরও

Calcutta High Court and Suvendu Adhikari
Calcutta High Court and Suvendu Adhikari

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দালতে স্বস্তি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাসের।আগামী বুধবার তাঁকে লালবাজারে হাজিরা দিতে বলা হয়েছিল। তার পরই ওই আইনজীবী হাই কোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার শুভেন্দুর আইনজীবীকে স্বস্তি দিয়ে হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশ, লালবাজারে হাজিরা দিতে হবে না তাঁকে।

লালবাজারের ট্র্যাফিক বিভাগের তরফে সূর্যনীলকে বুধবার তলব করা হয়েছিল। পুলিশের তলব পেয়েই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ওই আইনজীবী। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি চন্দ। সোমবার সূর্যনীল জানিয়েছিলেন, তলব করা হয়েছে। কিন্তু কী কারণে ডাকা হচ্ছে, তার কোনও কারণ পুলিশের তরফে জানানো হয়নি।

মঙ্গলবারের শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, যে মামলার প্রেক্ষিতে শুভেন্দুর আইনজীবীকে ডেকে পাঠানো হয়েছে, তাতে তাঁর হাজিরার প্রয়োজন নেই। রাজ্য এই ব্যাপারে আশ্বাস দেওয়ার পরেই বিচারপতি চন্দ জানান, বুধবার লালবাজারে হাজিরা দিতে হবে না সূর্যনীলকে।


You might also like!