kolkata

2 years ago

Weather forecast:দক্ষিণবঙ্গে দেখা নেই বর্ষার বৃষ্টির; উল্টে চড়তে পারে তাপমাত্রা, উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ৮ জুলাই : বর্ষার বৃষ্টির এখনও দেখা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হচ্ছে ঠিকই, তাতে অবশ্য পুরোপুরি স্বস্তি মিলছে না। এমতাবস্থায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ।

কলকাতার তাপমাত্রা শনিবার কিছুটা কমেছে, এদিন তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শনিবার সকালেও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে হালকা বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে। অনুভূত হচ্ছে ঘর্মাক্ত গরমও। দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি কবে থেকে শুরু হবে, সে বিষয়ে শনিবার পর্যন্ত কিছু জানা যায়নি। উল্টে বর্ষাকালে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ আংশিক মেঘলাই থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।


You might also like!