kolkata

2 years ago

Neutral Gender Toilet at Jadavpur: গণ্ডি ভেঙ্গে নয়া উদ্যোগ! লিঙ্গ নিরপেক্ষ টয়লেট চালু হল যাদবপুরে

Jadavpur University (Symbolic Picture)
Jadavpur University (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মহিলাদের জন্য আলাদা টয়লেট এবং পুরুষদের জন্য আলাদা টয়লেট, এতদিন এমনটাই চলে আসছিল। এবার সেই সীমানা ভেঙ্গে এক আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়। 

পুরুষ এবং মহিলা তাদের লিঙ্গগত বিচারে আলাদা আলাদা টয়লেটে যেতে পারেন, কিন্তু কেউ যদি রূপান্তরকামী হন তাহলে তাদের ক্ষেত্রে একটা সমস্যার বিষয়। প্রায়শই টয়লেট ব্যাবহার করতে গিয়ে দ্বিধায় পড়তে হয় তাদেরকে। এবার সেই সমস্যার সমাধান করল যাদবপুর, একটি লিঙ্গ-নিরপেক্ষ শৌচালয় পড়ুয়া-গবেষকদের জন্যে খুলে দেওয়া হলো। ছেলে, মেয়ে, রূপান্তরকামী-প্রত্যেক লিঙ্গ পরিচিতির মানুষই যা ব্যবহার করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এটি শুরু হওয়ায় অনেক পড়ুয়াই স্বাগত জানিয়েছেন। ইংরেজি বিভাগের প্রধান মনোজিৎ মণ্ডলের কথায়, 'ক্যাম্পাসে এই দাবি অনেক দিনের। আমরা সেটা শুরু করলাম।' বিশ্ববিদ্যালয়ের এই নবীন প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অনেকে। 

You might also like!