Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Electric Vehicles: বৈদ্যুতিক গাড়ি ভাড়া নিয়ে জারি হল নয়া সরকারী নীতি

Electric vehicles (File picture)
Electric vehicles (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সরকারি আধিকারিকদের জন্য ব্যবহারকৃত বৈদ্যুতিক গাড়ির ভাড়ার হার ঘোষণা করল রাজ্য। ঘোষিত হার পেট্রল এবং ডিজ়েলে চলা গাড়ির তুলনায় অনেকটা বেশি হওয়ায় তা বৈদ্যুতিক গাড়ির ব্যবহারকে উৎসাহিত করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। গত ১৯ সেপ্টেম্বর রাজ্যের পরিবহণসচিব সৌমিত্র মোহন ওই নির্দেশিকা জারি করেছেন বলে খবর।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, আধিকারিকদের ব্যবহারের জন্য ভাড়া নেওয়া বৈদ্যুতিক গাড়ি দিনে ১০০ কিলোমিটার পর্যন্ত ছুটলে সেগুলির জন্য ভাড়া হবে মাসিক ৪৬ হাজার টাকা। তবে দিনে ১০০ কিলোমিটারের অতিরিক্ত ছুটলে সেই ক্ষেত্রে কিলোমিটার প্রতি আট টাকা করে অতিরিক্ত ভাড়া ধার্য হবে। পাশাপাশি, বৈদ্যুতিক গাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে অর্থ দফতরের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে।

বাতানুকূল গাড়ি ব্যবহার করার ক্ষেত্রেও লাগবে অর্থ দফতরের অনুমতি। পেট্রল এবং ডিজ়েলচালিত সাধারণ লাক্সারি ট্যাক্সি শ্রেণির গাড়ি অবশ্য আগের মতোই ভাড়া করা যাবে। তার জন্য অর্থ দফতরের বিশেষ অনুমতির প্রয়োজন হবে না। বর্তমানে সরকারের নিজের কেনা পুলের গাড়ির বাইরে পেট্রল বা ডিজ়েলচালিত গাড়ি ভাড়া করার জন্য দৈনিক ৪৬৮ টাকা দেওয়া হয়। এ ছাড়া নির্দিষ্ট ভাবে ধরাবাঁধা হারে দেওয়া হয় তেলের খরচ।

বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে প্রাপ্য টাকার হার অনেকটা বেশি হওয়ার ফলে সরকারি কাজে ভাড়া দেওয়ার জন্য এই ধরনের গাড়ি কেনার আগ্রহ বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই ধরনের গাড়ির ব্যবহার দূষণ কমানোর ক্ষেত্রেও বিশেষ সহায়ক হবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। তবে এতে সাধারণ পেট্রল এবং ডিজ়েলে চলা গাড়ির তুলনায় ওই খরচ প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ বেশি।

সেই খরচের কথা মাথায় রেখেই মাসিক ভাড়ার হার বাড়ানো হয়েছে বলে পরিবহণ দফতর সূত্রের খবর। 


You might also like!