
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জাতীয়তাবাদী, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ সচেতন তফশীলি উত্থানের তরফ থেকে বাবা সাহেব ডা: ভীম রাও আম্বেদকর ও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদনের এক মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় তফশীলি কমিশনের ভাইস চেয়ারপারসন মাননীয় শ্রী অরূন হালদার মহাশয়। অনুষ্ঠানে হাওড়া জেলা থেকে বিশেষ তফশীলি রত্ন সম্মানে ভূষিত করা হয় দুরন্ত বার্তার কর্ণধার মাননীয় শ্রী অলোক কুমার নস্কর মহাশয়কে। বিশেষ কারণে ওনার অনুপস্থিতে ওনার তরফ থেকে পুরস্কার গ্রহণ করেন শ্রীমতী টুম্পা নস্কর।
প্রসঙ্গত, অলোক বাবু দীর্ঘ ২৮ বছর ধরে নিজের কাজ করে চলেছেন। যা তাকে সমাজে এক আলাদা পরিচিতি দিয়েছে। তিনি তার অক্লান্ত পরিশ্রমের দ্বারা কেবল নিজেকেই নয় সমাজের বিভিন্ন স্তরের শিক্ষিত যুব সমাজ কে ও আর্থিকভাবে সাবলম্বী করার পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার ও নতুন দিশা দেখিয়েছেন। অলোক বাবু কাজ করতে গিয়ে উপলদ্ধি করছেন সমাজের অগ্রগতির জন্য সমাজের সকল স্তরের মানুষের সঠিক শিক্ষা ও আর্থিক ভাবে সাবলম্বী হয়ে ওঠা জরুরি,এবং সে কারনে তিনি অনবরত অক্লান্ত ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
