
কলকাতা, ৪ আগস্ট : টোল প্লাজার এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে এক সাংসদের বিরুদ্ধে। অভিযোগের তির পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের সাংসদ সুনীল মন্ডলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রতিবাদ করেছেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু শুক্রবার টুইটারে লিখেছেন, “ইনি টিএমসি-এর এক "ভদ্রলোক" ধারণার উদাহরণ। তাঁর কাজ সঠিকভাবে করানোর জন্য একজন কর্তব্যপরায়ণ যুবককে মারধর করেন। আমরা বাংলার জনগণের উপর টিএমসি-সমর্থিত নেতাদের এই ধরনের ব্যাপক ও সীমাহীন অত্যাচারের নিন্দা করি।”
ইতিমধ্যেই পালশিট টোল প্লাজার ওই কর্মীকে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, একটি টোল প্লাজার সামনে সাদা একটি গাড়ি দাঁড় করিয়েছেন এক টোল কর্মী। এরপরই গাড়ি থেকে বেরিয়ে আসেন সাংসদ সুনীল মণ্ডল। টোল কর্মীর দিকে ধেয়ে যান। তাঁকে ধাক্কাও দেন।
