Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

BJP: নেতাজি-স্বামীজি আবেগে শান দিয়ে মোদী মন জয় করবেন, আশা বিজেপি-র

Modi will win the hearts of Netaji-Swamiji, BJP hopes
Modi will win the hearts of Netaji-Swamiji, BJP hopes

 

কলকাতা, ২৮ মে: নেতাজি-স্বামীজি আবেগে শান দিয়ে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার জনতার একাংশের মন জয় করবেন বলে আশা বিজেপি-র৷

এদিন সন্ধে ছ'টা থেকে প্রধানমন্ত্রীর পথযাত্রা শুরু হওয়ার কথা। তার আগে বিকেলে বাগবাজারে সারদা মায়ের বাড়িও পরিদর্শন করারও কথা রয়েছে তাঁর ৷ প্রধানমন্ত্রীর পথযাত্রার আগে সোমবার রাতে প্রস্তাবিত প্রধানমন্ত্রীর পথযাত্রার ওই এলাকা পরিদর্শন করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

ঘূর্ণিঝড় রেমালের জেরে রবিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত শহর কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়। যার ফলে সপ্তাহের প্রথম দিন সারা শহর কার্যত জলমগ্ন অবস্থায় ছিল। ঘূর্ণিঝড় রেমালের জেরে একাধিক রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল৷ যদিও সোমবার সন্ধেয় শহরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পথযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এর পরই মঙ্গলবার শহরে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর প্রস্তাবিত পথে যাতে কোনও সমস্যা না-হয়, বিষয়টি খতিয়ে দেখেন বিজেপি রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার বলেন, "সোমবার বৃষ্টির জন্য কাজ খুব একটা হয়নি। অনেকটা কাজ বাকি রয়েছে। মঙ্গলবার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না বলেই হাওয়া অফিস থেকে জানা যাচ্ছে। ফলে আমাদের কাজ এগিয়ে যাবে।"

You might also like!