Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

PM Modi's Roadshow: ভোট সপ্তমীর প্রাক্কালে বঙ্গে মোদী! কলকাতায় রোড শো ও জোড়া সভা মোদির

PM Modi's Roadshow (Symbolic Picture)
PM Modi's Roadshow (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ দফা ভোটের আগে আজ ফের একবার বঙ্গে পদার্পণ করছেন। মঙ্গলবার জোড়া সভার পাশাপাশি রোড শোয়ে সামিলও হবেন প্রধানমন্ত্রী। বারাসত লোকসভা কেন্দ্রের অশোকনগরে দুপুর আড়াইটের সময় সভা করবেন তিনি। এরপর দ্বিতীয় সভা করবেন যাদবপুর লোকসভার বারুইপুরে। 

মঙ্গলে তিনটি কর্মসূচীর একেবারে শেষ পর্যায়ে কলকাতায় রোড শোতে সামিল হবে প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৬ টায় শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলায় বিবেকানন্দের বাড়ি অবধি রোড শো করবেন তিনি। সোমবার রাতে ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর রোড শো-র যাত্রাপথ সরেজমিনে খতিয়ে দেখেন।

কলকাতায় এই প্রথম প্রধানমন্ত্রী রোড শো করতে চলেছেন। ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রকেও বাড়তি গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই রাজ্য স্তরের এমনকি কেন্দ্রীয় নেতৃত্বের তাবড় তাবড় নেতারা কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী তাপস রায়ের সমর্থনে রাজনৈতিক প্রচার সেরে গিয়েছেন। আর এবার একেবারে শেষ বেলার প্রচারে প্রধানমন্ত্রীকে রোড শোর ময়দানে নামিয়ে বাজিমাত করতে চাইছে পদ্ম শিবির বলে মত রাজনৈতিক মহলের।


 

You might also like!