
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ উত্তরবঙ্গে পারি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইপোর বিয়ে সহ উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে মমতার। আজ বিমানবন্দরে উত্তরবঙ্গ সফরসহ পারিবারিক বিয়ে নিয়ে মুখ খুললেন মমতা।
তিনি বলেন, 'আমি পাহাড় ও এখানকার মানুষদের ভালবাসি। সব সম্প্রদায়ের মানুষই আমার কাছে সমান। আমাদের পরিবারের ছেলে পাহাড়ের মেয়ে বিয়ে করছে। সে নিজেকেও চিকিৎসক, তাঁর হবু স্ত্রীও চিকিৎসক। তাঁরা বন্ধু ছিলেন। আমি পরিবারের কোনও অনুষ্ঠানে থাকি না। কিন্তু যেহেতু পাহাড়ের মেয়েকে বিয়ে করছে তাই থাকব।' উল্লেখ্য, ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই কার্শিয়াঙে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
