kolkata

2 years ago

Calcutta High Court :যাদবপুরে মাওবাদী কার্যকলাপ, মামলা গৃহিত হল হাইকোর্টে

Calcutta High Court
Calcutta High Court

 

কলকাতা, ২১ আগস্ট : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় প্রথম থেকেই সরব বিজেপি। রবিবার দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ যাদবপুরের প্রসঙ্গ তুলে বলেছিলেন, এই সব সমাজ বিরোধীদের মাথা থেঁতো করে দেওয়া উচিত। এবার যাদবপুর ক্যাম্পাসে মাওবাদী কার্যকলাপ চলে বলে অভিযোগ করল বিজেপি। সোমবার তারা এ ব্যাপারে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে জনস্বার্থ মামলার অনুমতি চায়। আদালত তাদের মামলা দায়েরের অনুমতিও দিয়েছে।

যাদবপুরের মাওবাদীদের, ‘বুটের লাথি মেরে ঠান্ডা করে দেওয়ার’ নিদানও দেন দিলীপবাবু। আবার দিন কয়েক আগে যাদবপুরে বিজেপি যুব মোর্চার একটি অনুষ্ঠান থেকে যাদবপুর ছাত্রদের ‘ইনকিলাবি স্লোগান’কে কটাক্ষ করেছিলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। যাদবপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে ‘দেশবিরোধী শক্তি’ এবং ‘টুকরে টুকরে গ্যাং’ প্রতিপালিত হচ্ছে বলেও মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা। এর পরই রাজ্য বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ী সোমবার যাদবপুর নিয়ে দুই নেতার সুরে সুর মিলিয়ে অভিযোগ জানান কলকাতা হাই কোর্টে।


You might also like!