Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Sealdah Division: সপ্তাহান্তে শিয়ালদহ ডিভিশনে বাতিল বহু ট্রেন! হয়রানিতে যাত্রীবর্গ

Many trains canceled in the Sealdah division over the weekend!
Many trains canceled in the Sealdah division over the weekend!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জোরকদমে প্রস্তুতি চলছে শিয়ালদহ ডিভিশনে ১২ কামড়ার ট্রেন চালানোর। এছাড়াও চলবে প্ল্যাটফর্ম মেরামতির পাশাপাশি ইন্টারলকিংয়ের কাজও। এই কারণে শিয়ালদহ মেইন ও বনগাঁ শাখায় মেগা ব্লকের পরিকল্পনা নেওয়া হয়েছিল কিছুদিন আগে। তবে ভোটের আগে যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে সেই পরিকল্পনা বাদ দেয় রেল। ভোট মেটার পর পুনরায় সেই ব্লকিং পরিকল্পনা চালু হওয়ার সিদ্ধান্ত নেয় রেল। তিন দিন টানা কাজ চলবে। ফলে ওই তিন দিন প্রচুর সংখ‌্যার ট্রেন বাতিলের পাশাপাশি দমদম, বিধাননগরে এসে বহু ট্রেন যাত্রা বাতিল করবে। এজন‌্য সেখান থেকে সড়ক পথে যাতায়াতের জন‌্য বিশেষ যানের ব‌্যবস্থার জন‌্য রাজ‌্যকে আবেদনও জানাবে রেল।

নির্বাচন মিটতেই শিয়ালদহ ডিভিশন ৭ জুন অর্থাৎ শুক্রবার থেকে তিনদিন ট্রেন বাতিলের সম্ভবত পরিকল্পনা নিয়েছে পূর্ব রেল। মঙ্গলবার ভোটের ফল প্রকাশ হতেই ফের আলোচনায় বসেন রেলকর্তারা। বুধবার দুপুরে সম্ভবত রেল জানাতে পারে এই ব্লকের কথা। আগামী শুক্রবার থেকে এই ব্লক শুরু হলে চলবে রবিবার পর্যন্ত। টানা তিনদিনে বেশ কয়েকশো ট্রেন বাতিলের পাশাপাশি স্বল্প দূরত্ব পর্যন্ত গিয়ে যাত্রা বাতিল করবে। ফলে শিয়ালদহ মেন ও বনগাঁ শাখার যাত্রীদের তিনদিন ধরে চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে।

You might also like!