Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

kolkata

1 year ago

Mampi Das: মাম্পি দাস এ বার কলকাতা হাই কোর্টে, গ্রেফতারির বিরুদ্ধে আবেদন বিজেপি নেত্রীর

Mampi Das this time in Calcutta High Court, BJP leader's appeal against arrest
Mampi Das this time in Calcutta High Court, BJP leader's appeal against arrest

 

কলকাতা, ১৫ মে: গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন সন্দেশখালির স্থানীয় বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি। মঙ্গলবারই তাঁকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল বসিরহাট আদালত। সেই নির্দেশের বিরুদ্ধেই হাই কোর্টে আবেদন করেছেন মাম্পি।

সন্দেশখালির ঘটনায় বহু অভিযোগে বার বার উঠে এসেছে এই স্থানীয় বিজেপি নেত্রী মাম্পির নাম। তার মধ্যে ভয় দেখিয়ে ধর্ষণের অসত্য মামলা রুজু করানোর মতো অভিযোগও রয়েছে। সম্প্রতিই সন্দেশখালির এক গৃহবধূ সেই অভিযোগ করেছিলেন সন্দেশখালি থানায়। পুলিশকে তিনি জানান, তাঁর গ্রেফতার হওয়া ভাইকে ছাড়ানোর শর্তে ধর্ষণের অসত্য অভিযোগ দায়ের করতে বলেছিলেন এই মাম্পি। পরে অভিযোগ তুলে নিতে চাইলে বিজেপির তরফে তাঁকে শাসানোও হয়।

মাম্পি ওরফে পিয়ালির নাম বলেছিলেন বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালও। গোপন ক্যামেরায় তোলা ভিডিয়োতে মাম্পির ভূমিকা নিয়ে কথা বলেন গঙ্গাধর। পরে সন্দেশখালি থেকে প্রকাশ্যে আসা একের পর এক ভিডিয়োতেও অভিযোগকারিণীরা নিজের অভিযোগ অসত্য বলে দাবি করেন। যদিও সন্দেশখালির বিজেপি নেত্রী নিজে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন।

You might also like!